,

দর্শকদের সামনে আসছেন ডলি সায়ান্তনী

Doli-Shaintoneবিনোদন প্রতিবেদক : আজকাল গানে খুব একটা নিয়মিত নন তিনি। নেই কোনো খবরেও। হঠাৎ করেই দেখা দেন টিভি চ্যানেলের সংগীত বিষয়ক কোনো অনুষ্ঠানে। বলছি এক সময়ের জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনীর কথা।

আগামীকাল বুধবার তিনি হাজির হচ্ছেন বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’- এর অতিথি হিসেবে। এর ফলে দীর্ঘ বিরতি শেষে আবারো প্রিয় সংগীতশিল্পীর দেখা পাবেন তার ভক্তরা। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে ডলির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধও করতে পারবেন।

গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।

‘মিউজিক ক্লাব’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আগামীকাল বুধবার রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা