,

বাবা-মা’র কবরের পাশে দাফন হবে নিজামীর

Nizami20160510071828পাবনা প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে তার নিজ জন্মভুমি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মন্মথপুর গ্রামের গোরস্থানে দাফন করা হবে। এই গোরস্থানে নিজামীর বাবা এবং মা’সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যের কবর রয়েছে।

সোমবার সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্মথপুর গোরস্থান সরেজমিনে পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই পরিদর্শনের বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক সাঁথিয়া পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজের কাছে স্বীকার করেন।

একইভাবে নিজামীর এলাকার মানুষও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়ার আগে নিজামী নিজ গ্রামে নিয়মিত আসা-যাওয়া করতেন।

সে সময় তিনি এই বলে ওছিয়ত করে যান যে, তিনি মারা গেলে তাকে যেন মন্মথপুর গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে কবর দেয়া হয়।

পুলিশের সূত্র জানায়, ফাঁসি কার্যকর করার পর নিজামীর কবর কোথায় দেয়া হবে-তা নিশ্চিত করার জন্য নিজামীর ছেলের ওই গ্রামে আগেই আসার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা