,

সিরাজগঞ্জে ৩৬ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

anthrax_12439_1462861076নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ ও শাহজাদপুর উপজেলায় নারী ও শিশুসহ ৩৬ জনকে অ্যানথ্রাক্স আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

অ্যানথ্রাক্স আক্রান্ত গরু ও ছাগলের মাংস কাটা ও খাওয়ার কারণে তারা এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য ও প্রাণি সম্পদ বিভাগ।

গত দুই সপ্তাহ ধরে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রাম ও শাহজাদপুর উপজেলার কৈজুরীতে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর রোগতত্ত্ব গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধিদল আক্রান্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্স রোগ বলে নিশ্চিত করেছেন।

এছাড়া তারা পরীক্ষার জন্য আক্রান্ত পশুর মাংস ও নমুনা সংগ্রহ করেছেন।

অ্যানথ্রাক্স আক্রান্তরা হলেন- কামারখন্দের জামতৈল গ্রামের শফিকুল ইসলাম (৪২), রাবেয়া (১২), আদেল প্রামাণিক (৪৫), আলম আকন্দ (৩৬), জাকির (৪০), লিলি বেগম (৫৬) ছালাম শেখ (৪৫), হোসনেয়ারা (২৫), রুবেল (১৫), ছালেকা (১৪), রফিক (৩৫), সনেকা (৩০), আর্জিনা (৩), বানী খাতুন (২৮), শাহিদা (৩০), সোহান (১২), কছির আলী (৬০), সাহেরা (৪৫) ও আসান শেখ (৪৫)। এছাড়া শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামের মোজাম্মেল (৫০), মোছা. বিউটি (৩২), পূর্ব চর কৈজুরীর আজিম প্রাং(৪৮), নাজমা (৩৫), জাফর আলী (৩২), পারুল (১৬), উজ্জল (১০), জহির প্রাং (২৭), মহির প্রাং (৩০), বড় বাছড়া গ্রামের সাইফুল ইসলাম (৩০), হাওয়া বেগম (২৪), জুয়েল (১০) হৃদয় ইসলাম (১১) ও জয়পুর গ্রামের শফিক (২০), এবং সেলিম (১২)।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার ডা. ইমান আলী জানান, তিনটি অসুস্থ গরু জবাই করে খাওয়ায় কামারখন্দের জামতৈল এলাকায় এ রোগ দেখা দিয়েছে। এ ছাড়া কৈজুরী ইউনিয়নের ৩/৪টি গ্রামে অসুস্থ ষাড় ও ছাগল জবাই করার পর ওই এলাকায় এ রোগ দেখা দেয়।

তিনি আরো জানান, স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকায় কাজ করছে। তারা আক্রান্তদের বাড়ি গিয়ে বিনামূল্যে ওষুধ বিতরণ ও জনসচেতনতা সৃষ্টি করতে লিফলেট বিলি করে যাচ্ছেন।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান ভূঁইয়া বলেন, প্রাণি সম্পদ বিভাগ জেলাব্যাপী রিং ভ্যাকসিনেশন কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া অসুস্থ প্রাণি জবাই ও খাওয়া বন্ধ, মৃত গরুকে ৬ ফুট মাটির নিচে পুঁতে রাখাতে পরামর্শ দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা