,

নিজামির ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিয়ে কারা কর্তৃপক্ষের বৈঠক

nijami-fasi_12433_1462858557নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সার্বিক প্রস্তুতি বিষয়ে বৈঠক করেছেন কারা কর্মকর্তারা। এর আগে কারাগারের ভেতরে ফাঁসির মঞ্চসহ আশপাশের স্থান পরিদর্শন করেন তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল, কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলমসহ বেশ কয়েকজন কারা কর্মকর্তা।

এদিকে বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) গোলাম হায়দার। তিনি সার্বিক প্রস্তুতি বিষয়ে তদারকি করছেন।

কারা সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের রায় পড়ে শোনানো হয়েছে সোমবার রাতে। এখন নিজামী তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তা জানতে চাওয়া হবে।

সূত্র জানায়, আজ ঢাকা জেলা প্রশাসনের পক্ষে ম্যাজিস্ট্রেটরা কারাগারে এসে নিজামীর কাছে জানতে চাইবেন, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না। প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর আবেদন নাকচ হলে শুরু হবে মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া। আইন অনুসারে তখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় নিজামীর ফাঁসির রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। এরপর সোমবার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাত সাড়ে ৮টার দিকে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর, ঢাকা রেঞ্জের ডিআইজি গোলাম হায়দার ঢাকা কেন্দ্রীয় কারাগরে নিজামীকে রায় পড়ে শোনান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা