,

ইউপিতে পরবর্তী ধাপেও থাকছে বিএনপি

15043নিউজ ডেস্ক : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ আনার পরেও নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে অংশগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়। দলের
চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এতে সভাপতিত্ব করেন। বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেকিছু জানানো হয়নি।
বৈঠকে স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা একজন স্থায়ী কমিটির সদস্য।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,
ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ,
ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা