বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাঠ্যপুস্তকে গরুর চিঠি!

photo-1462851084আন্তর্জাতিক ডেস্ক : হিন্দুত্ববাদী এজেন্ডা সামনের দিকে এগিয়ে নিতে প্রথমবারের মতো গরুবিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল ভারতের রাজস্থান রাজ্য। এবার সেই রাজ্যেই গরু নিয়ে আরো একটি বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্যটির স্কুল পর্যায়ের বইগুলো সংশোধন করে নতুন একটি অধ্যায় সংযোজন করা হয়েছে। যেখানে একটি গরু মা হিসেবে স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে চিঠি লিখেছে।

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, পঞ্চম শ্রেণির হিন্দি ভাষার পাঠ্যবইয়ের হিন্দু দেব-দেবীর পরিচিতি অধ্যায়ে বড় করে গরুর ছবি যুক্ত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গরুকে মায়ের মতো সম্মান করলে মানুষের কত উপকার হতে পারে।

শিক্ষার্থীদের ‘আমার পুত্র ও কন্যারা’ বলে সম্বোধন করে গরুর পক্ষ থেকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘আমি তোমাদের প্রত্যেককে দীর্ঘ জীবন, বুদ্ধিমত্তা, সুস্বাস্থ্য, আনন্দ এবং সমৃদ্ধি দিতে পারি। যারা আমার গুরুত্ব অনুধাবন করে আমাকে নিজের মায়ের মতো বিবেচনা করবে, আমিও তাদের সন্তানের মতো ভালোবাসব।’

এরপর চিঠিতে মানবসমাজের জন্য গরুর অবদানের কথা তুলে ধরা হয়েছে। গরুটি লিখেছে, ‘দুধ, মাখন এবং ঘি উৎপাদনের মাধ্যমে আমি মহৌষধের ব্যবস্থা করি। আমার মূত্র এবং বর্জ্য থেকে ওষুধ, কীটনাশক আর সার তৈরি হয়। আমার সন্তান বলদ জমি চাষে তোমাদের সহায়তা করে। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসের সঙ্গে আমি পরিবেশ বিশুদ্ধ করি।’

পাঠ্যবইয়ে সংযোজিত এই অধ্যায়টির দারুণ প্রশংসা করেছেন গো-পালন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওতারাম দিওয়াসি। তিনি টিওআইকে বলেন, ‘গরুর উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির বিষয়ে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’

তবে এই অধ্যায় শুধু শিক্ষার্থীদের জানা বা পড়ার জন্য যুক্ত করা হয়েছে। এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন করা হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান