বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর আত্মহত্যা স্ত্রীর গায়ে আগুন দিয়ে 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর গায়ে আগুন দিয়ে নিজেও আত্মহত্যা করেছেন স্বামী শেখ রোকনুজ্জামান (৪৭)। সোমবার রাত ১২টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। অন্যদিকে তার স্ত্রী আকলিমার (২৪) অবস্থাও আশঙ্কাজনক।মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। শেখ রোকনুজ্জামান খুলনার রূপসা উপজেলার শেখ হারেস উদ্দিনের ছেলে। তার স্ত্রী আকলিমা খাতুন টাঙ্গাইল সদরের খলিলুর রহমানের মেয়ে।

sucaid

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে কাতর আকলিমা খাতুন জানান, সাড়ে তিন বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটা ছেলে রয়েছে। তারা মিরপুরে ভাড়া থাকেন। ৪-৫ মাস ধরে তার স্বামী কোনো কাজকর্ম করেন না। আকলিমা একটা গার্মেন্টসে চাকরি করেন। তার আয়ে সংসার চলে। কাজকর্ম নিয়ে তার স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হয়। এর জের ধরে রোববার সকালে আকলিমা যখন বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর দিয়ে কাজে যাচ্ছিলেন তখন তার স্বামী বোতলে থাকা পেট্রোল আকলিমার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর নিজের গায়েও আগুন দেন রোকনুজ্জামান। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসে।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তারপরও ঘটনাটি আরও তদন্ত করে দেখা হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান