,

আইএস বাদে অন্য জঙ্গি দলগুলোকে ঐক্যবদ্ধের আহবান আল কায়েদার

 

আন্তর্জাতিক ডেস্ক :আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরি একটি অডিও বার্তায় জঙ্গি গোষ্ঠীগুলোকে একত্র হওয়ার আহবান জানিয়েছেন। রাশিয়া ও পশ্চিমা বিশ্বের হাত থেকে সিরিয়ার স্বাধীনতা ফেরাতে একতা ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি। তবে ইসলামিক স্টেটকে জঙ্গিদের এই জোটে আমন্ত্রণ করেননি তিনি।আল-জাজিরার জানিয়েছে, অনলাইনে প্রকাশিত এই অডিও বার্তায় জাতিসংঘের সমালোচনা করেন জাওয়াহিরি। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ সমর্থিত রাজনৈতিক প্রক্রিয়াকে অকার্যকর ও স্বার্থান্বেষী বলে অভিহিত করেন তিনি।

2016_05_09_21_58_53_zsXgVHB5Vh8gqVBYr7jynmXz9ObjL7_original

 

অডিও বার্তায় সিরিয়ার ইদলিব প্রদেশের নিয়ন্ত্রণে থাকা আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টেরও প্রশংসা করলেও বার্তা প্রেরণকারী আসলেই আল-কায়েদা প্রধান আল-জাওয়াহিরির কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে।

জাওয়াহিরি ঐ বার্তায় বলেন, ‘রাশিয়া ও পশ্চিমা ধর্মযোদ্ধাদের কাছ থেকে সিরিয়াকে স্বাধীন করার জন্য আমরা মুজাহিদীনদের একতা চাই। ভাইয়েরা আমার, ঐক্যের বিষয়টি মোটেই হেলাফেলার বিষয় নয়। আপনাদের জীবন-মৃত্যুর নির্ভর করছে এর ওপর।’

সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বিরোধী সশস্ত্র দলগুলোকে মিলিত করার চেষ্টায় রয়েছে নুসরা ফ্রন্ট। তবে তারা আইএসের মতবিরোধ করে আসছে শুরু থেকেই। এই অবস্থায় জাওয়াহিরি আইএসের সঙ্গে আল-কায়েদার মত পার্থক্য জোরালোভাবে তুলে ধরেছেন অডিও বার্তায়।

চলতি বছরের জানুয়ারি মাসে অয়ানলাইনে আরেকটি বার্তা প্রকাশ করেছিলেন জাওয়াহিরি। আল জাজিরা জানিয়েছে, প্রাথমিকভাবে অডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও জাওয়াহিরির আগের বার্তা এবং এবারের বার্তার সূত্র একই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা