,

যৌন হয়রানির অভিযোগে ফ্রান্সের ডেপুটি স্পিকারের পদত্যাগ

Denis-paris20160509153000আন্তর্জাতিক ডেস্ক : যৌন হয়রানির অভিযোগের মুখে ফ্রান্সের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ডেনিস বোপিন পদত্যাগ করেছেন। সোমবার তিনি পদত্যাগ করলেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তার আইনজীবী ইমানুয়েল পায়র্যাট বলেন, ডেনিস বোপিন পরিবেশবাদী ইইএলভি পার্টির সাবেক সদস্য। দেশটির গৃহায়ণ মন্ত্রী ইমানুয়েল কোসেকে বিয়ে করেছেন তিনি। যৌন হয়রানির অভিযোগ আনা নারী বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পরিকল্পনা করেছেন ডেনিস।

এক বিবৃতিতে স্পিকার ডেনিস বোপিন ওই অভিযোগ মানহানিকর, মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। সোমবার পার্লামেন্টের স্পিকার ক্লদ বার্তোলোন ডেপুটি স্পিকার ডেনিসকে তলব করেন। পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই সময় বোপিনকে পদত্যাগের আহ্বান জানান স্পিকার।

পরে বার্তাসংস্থা এএফপির কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় চার বছর ধরে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনকারী বোপিন পদত্যাগের বিষয়টি জানান। এতে তিনি বলেন, আইনী লড়াই চালিয়ে যেতে তিনি পদত্যাগ করেছেন।

ফ্রান্সের রাজনীতিক ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবারই নতুন নয়। এর আগে ২০১১ সালের মার্চে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রধান ও ফরাসী নাগরিক ডোমিনিক স্ত্রসকানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা