,

গাভাস্কারের সেরা তিনে মুস্তাফিজ

photo-1462805200স্পোর্টস ডেস্ক : আইপিএলে মুস্তাফিজ-বন্দনা চলছেই। এবার মুস্তাফিজুর রহমানের প্রশংসায় মেতে উঠলেন সুনীল গাভাস্কার। ভারতের ব্যাটিং-কিংবদন্তি এবারের আইপিএলের সেরা তিন বোলার ও সেরা তিন ব্যাটসম্যানের একটা তালিকা করেছেন। সেই তালিকায় বাংলাদেশের কাটার-মাস্টারকে রেখেছেন তিনি।

মুস্তাফিজের প্রশংসা করে গাভাস্কার বলেছেন, ‘এবারের আইপিএলে যে বোলার আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে সে হল মুস্তাফিজুর রহমান। তার বোলিংয়ের বৈশিষ্ট্য হল সে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারে। আর ওর বিশেষত্ব হলো স্লোয়ার ডেলিভারি। একই অ্যাকশনে, মানে রানআপে কোনো পরিবর্তন না এনে সে স্লোয়ার করতে পারে। একদম শেষ পর্যন্ত ব্যাটসম্যান বুঝতে পারে না সে কি বল করবে। ফাস্ট বল করবে, নাকি স্লোয়ার বা লেগকাটার করবে।’

গাভাস্কারের সেরা তিন বোলারের তালিকায় অন্য দুজন হলেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল ও মুম্বাই ইন্ডিয়ান্সের মিচেল ম্যাকক্লেনাগান। তবে তিনজনের মধ্যে মুস্তাফিজকে নিয়েই বেশি উচ্ছ্বসিত ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনার।

টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা গাভাস্কারের মুগ্ধ হওয়াই স্বাভাবিক। আইপিএলে সত্যিই মুস্তাফিজের চোখধাঁধানো পারফরম্যান্স। রোববার তিন উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের সহজ জয়ে বড় অবদান ‘ফিজ’-এর। ১৩ উইকেট নিয়ে এই প্রতিভাবান বাঁ-হাতি পেসার এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ১৪টি করে উইকেট নিয়েছেন রাসেল ও ম্যাকক্লেনাগান। তবে ইকোনমি রেটে মুস্তাফিজ সবার ধরাছোঁয়ার বাইরে। রাসেল (৭.৭৫) ও ম্যাকক্লেনাগানের (৮.১২) চেয়ে মুস্তাফিজের (৬.১৫) ইকোনমি রেট অনেক ভালো।

মুস্তাফিজের সৌজন্যে সানরাইজার্সের সাফল্যের পালেও বাতাস লেগেছে দারুণভাবে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা