,

সানির স্বপ্নে শাহিদ কাপূর!

sunny-বিনোদন ডেস্ক : বলিউডে অ্যাডাল্ট কমেডিয়ান সিনেমার নায়িকা হিসেবেই বেশি পরিচিত সাবেক পর্ন স্টার সানি লিওন। সিনেমায় অভিনয় শুরু করেছেন প্রায় চার বছর হলো। এ চার বছরে বলিউডকে কোনো হিট সিনেমা উপহার দিতে পারেননি সানি।

তবে পরিচালকদের কাছে সানির কদর বেশ ভালোই রয়েছে। কেননা সিনেমা হিট না হলেও লোকসানের মুখ দেখেনি কোনো সিনেমা।

সিনেমায় অভিনয়ের চেয়ে সানি বেশি জনপ্রিয় আইটেম গানের নায়িকা হিসেবে। আইটেম গানে অভিনয় দিয়ে ইতিমধ্যেই সানি জয় করে নিয়েছেন দর্শকদের মন। শুধু দর্শকদের মনই নয়, বলিউড কিং শাহরুখ খানের মনও জয় করে নিয়েছেন সাবেক এ পর্ন স্টার।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘রইস’ এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সানি। একটি আইটেম গানে দেখা যাবে শাহরুখ-সানিকে।

বলিউডের কোন নায়কদের সঙ্গে অভিনয়ের স্বপ্ন দেখেন সানি? এ বিষয়ে অনেক আগেই বলেছিলেন শাহরুখ, আমির এবং সালমান খানের কথা।

শাহরুখ খানের সঙ্গে অভিনয় তো করেই ফেলেছেন। আমির খানের সঙ্গেও অভিনয়ের সুযোগ তৈরি হতে পারে যেকোনো সময়।

তবে এবার অন্য আরও একজনের নাম বললেন সানি। যাকে নিয়ে স্বপ্ন দেখেন তিনি। তিনি বলিউড হিরো শাহিদ কাপূর। সানি জানান, তার স্বপ্নে এখন রয়েছেন শাহিদ কাপূর।

এদিকে আগামীতে সঞ্জয় লীলা বনশালির ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সানি।

তিনি বলেন, আমি চাই, সঞ্জয় লীলা বনশালির ছবিতে কাজ করতে। কিন্তু এটা পড়ে হয়তো লোক হাসবে। আসলে সকলের সম্বন্ধেই লোকের একটা প্রি-কনসিভড ধারণা থাকে। সেটা বদলাতে সময় লাগে।

ভবিষ্যতে ছবি পরিচালনা করবেন বলে জানিয়েছেন সানি। গল্পও ঠিক করে ফেলেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা