,

বিয়ের আগেই সালমানের সংসারে অশান্তির মেঘ!

salman-jugantor_12379_1462800201বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত প্রেমিক জুটি ছিলেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন একে অপরের সঙ্গে প্রেম করেছেন। বলিউডে ক্যাটরিনা কাইফের অভিষেক হয় সালমান খানের হাত ধরে।

সালমান খানের কারণেই বলিউডে নিজের আসন পাকা করতে পারেন ক্যাটরিনা কাইফ। তবে সেই কথা ভুলে গিয়ে সালমান খানের সঙ্গে ব্রেক আপ করেন ক্যাট।

এটা অনেক আগের কথা। সালমান খানের সঙ্গে ব্রেক আপের পর নতুন করে আরেক বলিউড অভিনেতা রণবীর কাপূরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাট।

লিভ টুগেদারও করেছেন আলোচিত এ জুটি। বিয়ের কথাও চলছিল। তবে হঠাৎ করেই সেই সম্পর্কে ফাটল ধরে। একে অপরের মুখ দেখাও বন্ধ করে দিয়েছেন।

আর এই ব্রেক আপের পর আবারও আলোচনায় চলে আসেন সালমান-ক্যাট। সালমানের সঙ্গে আলোচনার পরই নাকি ব্রেক আপে গেছেন ক্যাটরিনা।

ক্যাটরিনাকে নিয়ে গভীর রাতে লং ড্রাইভেও গিয়েছেন সালমান খান। বিটাউনে এমন খবরও রটেছে। ক্যাটরিনাকে মুম্বইয়ে ঘর পর্যন্ত খুঁজতে সাহায্য করেছেন সালমানের সেক্রেটারি।

শোনা যাচ্ছে, বিভিন্ন ফিল্মে ক্যাটরিনার নাম সুপারিশ করেছেন সালমান। ক্যাটরিনার শুটিং চলাকালীন সেটে তাকে আজকাল দেখাও যাচ্ছে।

আর এখানেই আপত্তি সালমানের বর্তমান প্রেমিকা লুলিয়া ভান্তুরের। দু’জনের কাছাকাছি আসার ব্যাপারটি মোটেই ভালোভাবে নেননি তিনি। এ নিয়ে সালমানের সঙ্গে লুলিয়া কথাও বলেছেন বলে খবর।

দু’জনের অত্যন্ত গভীরভাবে কথা বলেছেন। এই কথাবার্তা নাকি হয়েছে সালমানের একটি ফিল্মের সেটেই।

ক্যাটকে নিয়ে নাকি সালমানের সঙ্গে একচোট ঝগড়াও করেছেন লুলিয়া। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, এ ভাবে দু’জনের কাছাকাছি আসার চেষ্টাকে তিনি মোটেই ভালভাবে দেখছেন না। ফলে ক্যাটের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিলেই তিনি খুশি হবেন!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে