,

মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশিসহ ৫২ যৌনকর্মী আটক

2016_05_09_21_27_14_Kp2PvoRP2t6fPbjzObAfoR9bl8Fgu9_originalনিউজ ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান সিলাং এলাকার একটি যৌনপল্লীর পাঁচটি ডেরাতে অভিযান চালিয়ে ১০৫ যৌনকর্মী ও দালালকে আটক করেছে পুলিশ। বিভিন্ন দেশ থেকে আসা ৫২ যৌনকর্মীদের মধ্যে ৩০ জনই বাংলাদেশি নাগরিক।

অনলাইন ভিত্তিক সংবাদপত্র নিউ স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, ওই হোটেলগুলোতে যৌনকর্মীরা ৪০ থেকে ৫০ রিংগিত বা বাংলাদেশি মুদ্রায় ৭৭৫ টাকা থেকে এক হাজার টাকার বিনিময়ে যৌনতা বিক্রি করতো।

কুয়ালালামপুর পুলিশের একটি বিশেষ বাহিনী থেকে অভিযান চালিয়ে ৩০ বাংলাদেশি, ৫ ইন্দোনেশীয়, ২ বার্মিজ এবং ১৫ মালয়েশিয়ার যৌনকর্মীকে আটক করা হয়। মালয়েশিয়ার ১৫ জনের মধ্যে ২ জন সমকামীও রয়েছে।

যৌনকর্মীদের পাশাপাশি হোটেলের পরিচালক, কর্মী এবং খদ্দেরদেরও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ২৯ থেকে ৫৩ বছরের মধ্যে। পুলিশি অভিযানের নেতৃত্বে থাকা খাইরি আহরাশা বলেছেন, ‘ওই হোটেলগুলোতে যারা যাতায়াত করেন তাদের বেশিরভাগই বিদেশি পর্যটক।’

ঘটনাস্থল থেকে পুলিশ ক্যাশ সাড়ে তিন হাজার রিংগিত, ১০০ পিস কনডম ও অন্যান্য সামগ্রি উদ্ধার করেছে। তাছাড়া ভারত থেকে মানবপাচারের শিকার হওয়া ৭ যৌনকর্মীকেও উদ্ধার করেছে পুলিশ। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা