,

তামাক নিয়ন্ত্রণ হবে কীভাবে? সরকারই যখন অংশীদার

 

নিজস্ব প্রতিবেদক : বহুজাতিক তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব বাতিল না করলে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। আর এটি নিয়ন্ত্রণে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান জানালেন, আগামী বাজেটে সব তামাকজাত পণ্যে কর বাড়ানোর কথা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে।সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাজেট ২০১৬-১৭: কেমন তামাক কর চাই’ শীর্ষক গোল টেবিল বৈঠক থেকে এসব কথা উঠে আসে।

download

ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স এর সহযোগিতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ইউনাইটেড ফোরাম এগেইনেস্ট টোব্যাকো (উফাত) এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) সম্মিলিতভাবে এই বৈঠকের আয়োজন করে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সাল নাগাদ বাংলাদেশকে তামাকমুক্ত করার লক্ষ্য বাস্তবায়নে অর্থমন্ত্রী ইতোমধ্যে আগামী বছরে বর্তমান টোব্যাকো-ট্যাক্স সিস্টেম পুরোপুরি বদলানো এবং স্লাব নির্ভর কর ব্যবস্থা আর না রাখার জন্য এনবিআরকে নির্দেশনা দিয়েছেন। এছাড়াও তামাকপণ্যের ওপর বর্তমান ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ২ শতাংশে উন্নীত করা, তামাক পোড়ানোর চুল্লিপ্রতি বাৎসরিক ৫০০০ টাকা লাইসেন্সিং ফি আরোপ এবং সিগারেটের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা বাতিলের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে।

সাবের হোসেন চৌধুরী বলেন, বহুজাতিক তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব বাতিল করার এক্ষুণি উপযুক্ত সময়। যখন সরকারই ব্রিটিশ অ্যামেরিক্যান টোবাকোর (বিএটিএ) ১৩ শতাংশের অংশীদার তখন কোনোভাবেই তামাকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। শুধু তাই নয়, বিএটিএ বোর্ড পরিচালকদের আসনেও আছেন আমাদের দেশের মন্ত্রী-সচিবরা। তাই তামাক নিয়ন্ত্রণের পক্ষে সরকারের অবস্থান স্পষ্ট করতে হলে প্রথমেই বিএটিএ’র অংশীদারিত্ব থেকে বের হয়ে আসার পরামর্শ দেন সাবেক এ বিসিবি পরিচালক।

এসময় অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, সিগারেটের উপর বিদ্যমান স্তরভিত্তিক করকাঠামো বাতিল করতে হবে। আরেক অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, তামাকপণ্যে কর বাড়ানো হলে স্বল্প মেয়াদে সরকারের রাজস্ব কমার কোনো সম্ভাবনা নেই।
গোল টেবিল বৈঠকে ২০১৬-১৭ বাজেটকে সামনে রেখে তামাকপণ্যে করারোপ বিষয়ে কিছু প্রস্তাব তুলে ধরা হয়।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংসদ আব্দুল মতিন খসরু, মো. নবী নেওয়াজ , মোজাফ্ফর হোসেন পল্টু, মানস সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে