বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোল পাল্টে ফেলেছেন ট্রাম্প, বিস্মিত মার্কিনীরা

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দৌড় শুরুর পর থেকেই একেরপর এক বিতর্কিত ও ঘৃণামূলক মন্তব্য করে মানুষকে বিস্মিত এবং আহত করে আসছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গনমাধ্যমে নিজেকে তিনি একজন বর্ণবাদী শ্বেতাঙ্গ চরমপন্থি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার যখন সাধারণ নির্বাচন আসন্ন তখন নীতি বদলে হুট করে ভোল পাল্টে ফেলেছেন তিনি।

2016_05_09_17_25_56_REau7SAiZViVTOuZnIS8a6FjGGvLwj_original

এতদিন পর্যন্ত ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যানডার্স তার প্রধান দুটো নীতির কথা বলে আসছিলেন মার্কিনীদের কাছে। একটি হচ্ছে, খেটে খাওয়া মধবিত্ত শ্রেণীর সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবি এবং অন্যটি হচ্ছে পুঁজিবাদিদের উপর করের মাত্রা বৃদ্ধি করা। জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ এই দুটো নীতি খুব বেশি মাত্রায় প্রাধান্য দিচ্ছে।

 

এতদিন পর্যন্ত ট্রাম্পের মূল উদ্দেশ্য ছিল বিতর্কিত মন্তব্য করে সংবাদ মাধ্যমের মধ্যমনি হয়ে থাকা। যে কারণে এই দুই নীতির ঠিক উল্টোটা বলে এসেছেন তিনি। এবার অবস্থা বুঝে নীতি পাল্টে ফেললেন ট্রাম্প।অঙ্গরাজ্যগুলোর নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের মাঝে নিরঙ্কুশ জয় লাভের পর এবার আসন্ন সাধারণ নির্বাচনে তাকে লড়তে হবে ডেমোক্র্যাটিক দলের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন, নয়তো বার্নি স্যানডার্সের সাথে। এখনো পর্যন্ত হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট দৌড়ে। স্যানডার্স এখনো হিলারির বেশ অনেকটা পেছনে থাকলেও দৌড় থেকে সরে দাঁড়ান নি।

 

 

বাস্তবতা বলে আসন্ন সাধারণ নির্বাচনে হিলারির বিরুদ্ধে লড়তে হবে ট্রাম্পকে। এই নতুন প্রতিযোগিতায় টিকতে হলে কৌশল বদলাতে হবে ট্রাম্পকে। তিনি জানেন, তাকে এবার এমন কথা বলতে হবে যেটা বেশিরভাগ মানুষ শুনতে আগ্রহী। আর ঠিক সেই কাজটিই ইতিমধ্যে করতে শুরু করেছেন ট্রাম্প। পুরোপুরি ইউটার্ন নিয়েছেন তিনি তার পূর্বের নীতি থেকে।

ট্রাম্প নিজে একজন পুঁজিপতি। তার অনেক ব্যবসাতেই তার বিরুদ্ধে মানুষ ঠকানোর অভিযোগ রয়েছে। তার মধ্যে ট্রাম্প বিশ্ববিদ্যালয় একটি।ট্রাম্পের বাবাও ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ি। পৈত্রিক সূত্রে তিনি যেমন অনেক অর্থের মালিক হয়েছেন, তেমনি পরবর্তীতে তিনি বিভিন্ন কৌশলে গড়েছেন সম্পদের পাহাড়।

 

ট্রাম্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, তিনি হাওয়া পন্থি। অর্থাৎ ধুরন্ধর মানুষকে কথা দিয়ে ভোলাতে হলে যে চাকচিক্য এবং কথার মারপ্যাঁচ প্রয়োজন সেটা তিনি জানেন। প্রেসিডেন্ট নির্বাচনের শুরুতে মানুষের সামনে নিজেকে তুলে ধরার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মূলধারার সংবাদ মাধ্যমগুলো।

একমাত্র ব্যতিক্রমি মন্তব্যই মূলধারার গনমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে। সেগুলোই হয় সংবাদ যেটার প্রতি মানুষের আগ্রহ থাকে। এতদিন ট্রাম্প সেটাই করেছেন। মুসলিম এবং স্প্যানিশদের তিনি ব্যবহার করেছেন এই কাজে। তাছাড়া এমন সব ইস্যুতে এমন সব মন্তব্য করেছেন যাতে স্পট লাইট সবসময় থাকে তার উপর। এই কাজে তিনি যে সফল হয়েছেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু এবার তাকে কৌশল বদলাতে হবে। সুবিধাজনক জায়গায় থাকার জন্য কথা বদলানোতে দক্ষ তিনি।

এনবিসি টেলিভিশনে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প ঘণ্টায় সর্বনিম্ন মজুরি এবং ধনীদের উপর কর বৃদ্ধি প্রসঙ্গে মন্তব্য করে তার নীতি বদলের বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘আমি জানিনা মানুষ কিভাবে ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার মজুরিতে কাজ করে এবং জীবন ধারণ করে। তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে সর্বনিম্ন মজুরি বাড়বে।’ অথচ এতদিন পর্যন্ত ট্রাম্প বলে আসছিল সর্বনিম্ন মজুরি যেটা আছে সেটা ঠিকই আছে।

তাছাড়া ধনীদের কর আরোপ প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি রাজস্ব পরিকল্পনাতে পরিবর্তন আনবেন যাতে করে মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রা সহজ হয়। এমনকি ধনীরা যাতে তাদের ওপর আরোপিত কর ফাঁকি দিতে না পারে সেটাও নিশ্চিত করবেন তিনি।

এই দুই প্রধান নীতি ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিতে তিনি এতদিন পর্যন্ত নেতিবাচক অবস্থানে ছিলেন। তার মধ্যে রয়েছে পররাষ্ট্র নীতি, সমকামীদের অধিকার, গর্ভপাত আইন ইত্যাদি। মাত্র কিছুদিন আগে এক টিভি সাক্ষাৎকারে গর্ভপাত আইন নিয়ে নারীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন তিনি। পরে তা থেকে সরে আসেন। সমকামীদের অধিকারেও একই চিত্র দেখিয়েছেন। এখন তার অনেক কথাতেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পূর্বের নীতি থেকে তিনি সরে আসতে শুরু করেছেন। অবশেষে ভোল পাল্টাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব