,

১২ মিলিয়ন ইউরো মূল্য হাঁটু গাড়া হিটলারের

 

আন্তর্জাতিক ডেস্ক :ইতালিয়ান শিল্পী মাউরিজিও ক্যাতেলান সাবেক জার্মান যুদ্ধবাজ স্বৈরশাসক হিটলারের একটি ভাস্কর্য বানিয়েছিলেন। ভাস্কর্যে তিনি হিটলারের বিপরীত ও বিতর্কিত একটি চরিত্র ফুটিয়ে তুলেছেন। হাঁটু গেড়ে বসে থাকা হিটলারের ভাস্কর্যটি বিক্রির সময় চমক সৃষ্টি করেছে।নিউইয়র্কের ক্রিস্টি ও সুথবি নিলামঘরে গত এক সপ্তাহব্যাপী চলেছে আধুনিক, দ্বিতীয় যুদ্ধ পরবর্তী এবং সমসাময়িক শিল্পের নিলাম। ঐ নিলাম ঘরে ভাস্কর্যটি বিক্রি হয়েছে অবিশ্বাস্য ১৭ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বা ১১ দশমিক ৯ মিলিয়ন ইউরোতে (১ কোটি ৭২ লাখ ইউএস ডলার)।

 

2016_05_09_18_34_50_enWqZsmef33z0gxaZAzDIHtjqPvaMp_original

ভাস্কর্যে ক্যাতেলান হিটলারকে মিলিয়েছেন একজন শিশুর চরিত্রের আদলে যে কিনা হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছে। ভাস্কর্যটি পিছন থেকে দেখলে হিটলারকে বোঝা যাবে না। কিন্তু সামনে দিয়ে দেখলে স্পষ্ট হবে হিটলারের চেহারা। নিলাম ঘর থেকে ঐ শিল্প কর্মটিকে তুলনা করা হয়েছে ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে সুন্দর শিল্পের একটি হিসেবে।

 

 

শিল্পী ক্যাতেলান ভাস্কর্যটি সম্বন্ধে বলেছেন, ‘হিটলারের মত মানুষ ইতিহাসের সব জায়গায় রয়েছে। অথচ তার পরেও তার নাম নেয়া যাবে না, তাকে তৈরি করা যাবে না, তাকে রেখে দেয়া হয়েছে নিরাবতার একখানি চাদরে ঢেকে।’

তিনি আরও বলেন, ‘কাউকে আঘাত দেয়ার উদ্দেশ্যে ভাস্কর্যটি আমি তৈরি করিনি। সংঘাত সৃষ্টি কিংবা প্রচার পাওয়া আমার উদ্দেশ্য নয়। আমি চাই এটা হবে আলোচনা করার একটা বিষয় কিংবা আমাদের মনোজগতের ওপর একটি পরীক্ষা।’

ভাস্কর্যটি তৈরি করা হয়েছে মানুষের চুল, মোম এবং পলিয়েস্টার রজন দিয়ে। শিল্পী ক্যাতেলানের আগের আরেকটি শিল্পকর্মও বিক্রি হয়েছিল রেকর্ড ৮ মিলিয়ন মার্কিন ডলারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা