,

ফরিদপুরে কবরস্থান থেকে ৫টি কংকাল চুরি

 

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা কবরস্থান থেকে নারী-পুরুষের ৫টি কংকাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের যে কোন সময় চোরের দল কবর খুঁড়ে এসব কংকাল চুরি করে নিয়ে যায়।স্থানীয়রা জানান, রাতের যে কোন সময় চোরের দল কবর খুঁড়ে সেখান থেকে ফুসরা গ্রামের হালিম মোল্যা, রহিমা বেগম, তারা বেগম, ডালিম বেগম ও হাজেরা বেগমের কংকাল নিয়ে যায়। এসব মৃতদেহ ছয়মাস থেকে এক বছর আগে এই কবরস্থানে কবর দেয়া হয়েছিল।

1462782144

 

স্থানীয়রা আরও জানান, বেশ কয়েকমাস আগেও এই কবরস্থান থেকে বেশকিছু কংকাল চুরি হয়েছিল। কবরস্থানটিতে কোন প্রকার নিরাপত্তা দেয়াল না থাকায় এবং নিরাপত্তা কর্মী না থাকায় মাঝে মধ্যেই কংকাল চুরির ঘটনা ঘটছে।এদিকে, কংকাল চুরির ঘটনা সর্ম্পকে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসন কিছুই জানেন না বলে জানান।কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, কংকাল চুরির ঘটনা আমার জানা নেই।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, কংকাল চুরির বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা