,

ক্ষমতা হারালে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ অত্যন্ত ক্ষীণ: ফখরুল

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীত ইতিহাস ভুলে গেলেও আওয়ামী লীগ অন্তত এটুকু অনুধাবন করতে পারছে যে, জনগণের ওপর অত্যাচার নিপীড়নের মাত্রা বৃদ্ধির কারণে এবার ক্ষমতা হারালে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ অত্যন্ত ক্ষীণ।

2016_01_09_19_58_38_ant8ECPEt350Px0HKdnp96GhrCll4R_original

খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল আলমকে মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

 

বিএনপি মহাসচিব বলেন, অতীত ইতিহাস ভুলে গেলেও আওয়ামী লীগ অন্তত এটুকু অনুধাবন করতে পারছে যে, জনগণের ওপর অত্যাচার নিপীড়নের মাত্রা বৃদ্ধির কারণে এবার ক্ষমতা হারালে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ অত্যন্ত ক্ষীণ। এই চিন্তা মাথায় রেখেই বর্তমান শাসকগোষ্ঠী এখন বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে। তারই ধারাবাহিকতায় খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল আলমকে গ্রেফতার করা হয়েছে।

 

 

তিনি বলেন, অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালিয়ে কোনো স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি।মির্জা ফখরুল অবিলম্বে ফখরুল আলমের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা