,

আখাউড়ায় ভোট পুন:গণনার দাবি

Up Election Main Logoমহিছুজ্জামান কাজল ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৩নং মোগড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য (মেম্বার) পদের ভোট গণনায় কারচুপি হয়েছে অভিযোগ এনে পুন:গণনার দাবি করা হয়েছে। সদস্য প্রার্থী মো. মমিন মিয়া গতকাল সোমবার আখাউড়া উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে এ দাবি জানান।
ওই ওয়ার্ডের প্রার্থী মমিন মিয়া ও মো. আমিনুল ইসলাম অভিযোগ করেন, বাতিল ভোট জয়ী প্রার্থীর পক্ষে গণনা করা হয়েছে। কেননা, প্রিসাইডিং অফিসার প্রথমে ৭১ ভোট বাতিল বললেও ফলাফল বিবরণীতে দেখা যায় ৩৪ ভোট বাতিল দেখানো হয়েছে। গত শনিবার ভোট গণনা শেষে মোরশেদ আলম ৩৮৫, মমিন মিয়া ৩৭১ ও আমিনুল ইসলাম ৩৫৫ ভোট পান বলে প্রিসাইডিং অফিসার মৌখিকভাবে জানান। কিন্তু তাৎক্ষনিকভাবে তিনি ফলাফল বিবরণী দেননি।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদর উদ-দোজা ভূঁইয়া একটি আবেদন প্রাপ্তির বিষয় স্বীকার করেছেন। তিনি জানান, নির্বাচন অফিসের ভোটগণনার এখতিয়ার না থাকায় অভিযোগকারিদের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা