,

সাকিবকে নিয়ে এ কি করল ভারতীয়রা !

1476423_173541056189967_644447706_n-33সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার বল হাতেও নিয়েছেন একটি উইকেট। কিন্তু সেই সাকিবকেই রোববার ম্যাচে নামানো নিয়ে বিতর্কে লিপ্ত হয় ভারতের নাইট ভক্তরা!

চলতি আসরে এখন পর্যন্ত কলকাতার হয়ে ছয়টি ম্যাচ খেলা সাকিব রোববারের আগে ব্যাট হাতে এক ইনিংসে  তুলতে পেরেছিলেন সর্বোচ্চ ২৮ রান। ব্যাটের এমন রান খরার কারণেই গোপনে এসেছিলেন বাংলাদেশে। প্রিয় কোচের কাছ থেকে পরামর্শ নিয়ে ফিরেছিলেন আইপিএলে। সেখানে গিয়েই বাজিমাত। পুরনোরুপে ফিরে অবাক করেছেন সবাইকে।

সেই সাকিবকেই ম্যাচের আগে মূল একাদশে নেওয়া উচিত নাকি উচিত নয়; তা নিয়ে বিভক্ত হয়ে পড়ে ভারতের নাইট ভক্তরা। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্যানেলে প্রকাশ হয়েছে তা। সেখানে গুজরাট লায়ন্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ সামারির একটি অংশে ‘সাকিবকে নিয়ে ভিন্নমত’ অংশে বাংলাদেশের শীর্ষ এই অলরাউন্ডারকে নিয়ে কথা হয়।

shakib

সেখানে অভিষেক নামে একজন লিখেন, ‘সাকিবের বল এই আইপিএলে কার্যকরী নয়, লিন অনেক ভালো ব্যাটসম্যান, টপ অর্ডারে কার্যকরী কার্যকরী ব্যাটসম্যান মিডেল অর্ডারে রাসেলের মত। সাকিবের পরিবর্তে তাকে একটা সুযোগ দেওয়া উচিৎ কেকেআরের।’

বিপক্ষে গারেথ নামের এক সমর্থকও। তিনি লিখেছেন, ‘লিনকে বাদ দেওয়া একটি বড় ধাক্কা। আমি সাকিবকে ভালোবাসি কিন্তু লিন অন্যকিছু। পাঠান কয়েক ওভার বল করে দিতে পারে।’

এরপর সুহেল নামের একজন সাকিবকেই দলে চাইলেন। তাঁর মতে, ‘লিন একপাক্ষিক। সাকিব বিভিন্ন বৈচিত্র্য দিতে পারে।’

শেষপর্যন্ত একাদশে সুযোগ হয়েছিলো সাকিবের। ব্যাট হাতে তাঁর তোলা ঝড়েই ১৫৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নাইট দল। বল হাতেও নিয়েছেন একটি উইকেট। শেষ রক্ষা অবশ্য হয়নি। গুজরাট লায়ন্সের বিপক্ষে গৌতম গম্ভীরের দল হেরেছে পাঁচ উইকেটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা