,

রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

nizamiনিউজ ডেস্ক : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

সোমবার বিকাল ৩টার পরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে প্রধান বিচারপতি এসকে সিনহাসহ চার সদস্যের আপিল বেঞ্চের বাকি তিন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রায়ে স্বাক্ষর করেন।

এদিকে আপিল রিভিউ খারিজ হয়ে যাওয়ায় নিজামীর সামনে এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার সুযোগ রয়েছে। তবে তিনি প্রাণভিক্ষা চাইবেন না বলে পরিবারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে।

এখন নিজামীকে আনুষ্ঠানিকভাকে আপিল রিভিউর রায় জানানোর পর প্রাণভিক্ষার বিষয়ে তার কাছে জানতে চাইবে কারা কর্তৃপক্ষ। প্রাণভিক্ষার আবেদন না করলে বিধি অনুযায়ী ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করা হবে।

গত বৃহস্পতিবার রিভিউ খারিজের রায় ঘোষণার পরদিন নিজামীর সঙ্গে স্ত্রী-সন্তানসহ ১০ জন দেখা করতে গেলে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি নাকচ করে দেন নিজামী।

বর্তমানে নিজামী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছে এখানে তার ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে রোববার রাত ১১টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা