,

নির্বাচন পদ্ধতির পরিবর্তন চান এরশাদ

ersad_2নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির সম্মেলনের লোগো উন্মোচন করা হয়েছে। দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সোমবার গুলশানে এক অনুষ্ঠানে এ লোগো উন্মোচন করেন। আগামী ১৪ মে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

লোগো উন্মোচন করে এরশাদ বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি আবার জেগে উঠবে। এ সম্মেলন হবে সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ। সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা উজ্জীবিত হবে। মানুষও পার্টি সম্পর্কে নতুন বার্তা পাবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা নিজের দলের ব্যাপারে খোঁজখবর রাখো না। এটা ঠিক না। তোমাদেরকে অবশ্যই দলের ভালো-মন্দের খোঁজখবর রাখতে হবে। ২৫ বছর ক্ষমতার বাইরে থাকার পর আমরা ৩৫টি ইউপিতে জয়লাভ করেছি। বিএনপি ২৫ বছর ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্ব থাকত না।’

বর্তমান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘এভাবে নির্বাচন চলতে পারে না। পৃথিবীর অধিকাংশ দেশে ভোটাররা ব্যক্তিকে ভোট দেয় না, ভোট দেয় দলকে। এ পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নির্বাচনী সহিংসতা হবে না।’

দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হবে।’ এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’ কবিতাটি আবৃত্তি করে শোনান রওশন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা জি এম কাদের, রহুল আমিন হাওলাদার, সাইদুর রহমান টেপা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা