,

হবিগঞ্জে শিশু হত্যায় সৎভাইসহ ৫ জনের ফাঁসির দণ্ড

Hottaহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৈত্রিক সম্পত্তির লোভে জিয়াউল হক নামের ১৩ বছরের এক শিশুকে হত্যার দায়ে সৎভাইসহ পাঁচজনকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৯ মে) দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফরোজা পারভিন এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সৎভাই আলী হায়দার ও তার সহযোগী আব্দুল আহাদ, রেনু মিয়া, হাবিব মিয়া ও রঞ্জু মিয়া। এদের মধ্যে রঞ্জু মিয়া পলাতক। বাকিদের আজ (সোমবার) আদেশ ঘোষণার সময় আদালতে উপস্থিত করা হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, জেলার বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। তার দুই স্ত্রী প্রথম পক্ষের ছেলে আসামি আলী হায়দার ও দ্বিতীয়পক্ষে জিয়াউল হক। সিরাজুল ইসলাম বর্তমানে মৃত। তিনি বেঁচে থাকতেই জমিজমা নিয়ে বড় ছেলে আলী হায়দারের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে ১৯৯৪ সালে সৎ ভাই জিয়াউল হককে অন্য আসামিদের সহযোগিতায় আলী হায়দার হত্যা করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা