,

প্রিমিয়ার ক্রিকেটে মুমিনুলের সেঞ্চুরি

3d29212f8edb200e9fc23f9a013f03ab-Muminul-haqueস্পোর্টস ডেস্ক : তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন মুমিনুল হক সৌরভ। ফর্মহীনতার কারণে এখন শুধু সাদা জার্সিতে খেলেন টেস্ট ম্যাচ। এবার ৫০ ওভারের ম্যাচে ফর্মে ফিরে আসার ইঙ্গিত দিলেন তিনি। সোমবার ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) প্রাইম দোলেশ্বরর বিপক্ষে হাঁকালেন সেঞ্চুরি। ডিপিএলর পঞ্চম রাউন্ডে এসে সেঞ্চুরির দেখা পেলেন এই ব্যাটসম্যান।

যদিও এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগের ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রথম কয়েকটি ম্যাচে সেভাবে রান করতে পারেননি এই ছোট-খাটো গড়নের ব্যাটসম্যান। মোহামেডানের বিপক্ষে শুধু হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

সোমবার ফতুল্লায় ম্যাচের ৩৩.৪ ওভারে ইমতিয়াজ হোসেনের বলকে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পা রাখেন মুমিনুল। এদিন তিনি ৯৯ বল মোকবেলা করে ১২টি বাউন্ডারি ও ২টি বিশাল ছক্কার সাহায়্যে তার ইনিংসটিকে সাজান।

সেঞ্চুরি পর বেশি দূরে এগোতে পারেনি মুমিনুল। ১০৪ রান করে আল আমিনের শিকারে পরিণত হন তিনি। সানজামুলের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১০৪ বল মোকাবিলা করেন।

মুমিনুল হকের সেঞ্চুরি ও আব্দুল মজিদের হাফ সেঞ্চুরির ওপর ভর করে বড় ইনিংস গড়ার পথে রয়েছে ভিক্টোরিযা স্পোর্টিং ক্লাব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা