,

শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

sri-lanka-vs-bangladesh20160509032958স্পোর্টস ডেস্ক : চলতি বছরে কিছু পূর্ণাঙ্গ সিরিজ খেললেও আগামী বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশের সূচিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। আর এ সময় শ্রীলঙ্কার ক্রিকেট সূচিতেও কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বিসিবি লঙ্কান ক্রিকেট বোর্ডকে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করার প্রস্তাব দিয়েছে।

আর বাংলাদেশের এই প্রস্তাবে ইতোমধ্যেই রাজিও হয়েছে শ্রীলঙ্কা। আগামী বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

আকরাম খান বলেন, এই সফরে বাংলাদেশ দুই টেস্ট, তিন ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এছাড়াও ভারত সফর নিয়ে তিনি জানান আগামী কয়েকদিনের মধ্যে ভারত সফরের সূচি চূড়ান্ত হবে।

এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের পর আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী বাংলাদেশের সামনে দীর্ঘদিন কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। তাই ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যেই আগামী আগস্ট মাসে বিসিবির পক্ষ থেকে ভারতের মাটিতে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। এই প্রস্তাবে বিসিসিআই রাজি হওয়ায় চলতি বছরের আগস্টে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশের। যদিও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য ভারত সফরের পর বাংলাদেশের সামনে রয়েছে আরও দুটি সিরিজ। আগামী অক্টোবর-নভেম্বর মাসে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে মাশরাফি বাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে