,

গ্রিসে কর ও ভাতার নতুন প্যাকেজ নিয়ে বিতর্ক

greece_12319_1462770926আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের সংসদ দেশটির অধিবাসীদের কর ও অবসর ভাতা পুনর্গঠন করতে গিয়ে বিতর্কিত এক প্যাকেজ পাশ করেছে। দেশটির জনগণ এবং বিরোধী দলগুলো এই প্যাকেজ প্রত্যাখ্যান করেছে।

টানা দুই দিন ধরে বিতর্কের পর গ্রিসের সংসদে বিতর্কিত এই প্যাকেজ পাশ করা হয়।

এদিকে অবসরভাতা ও কর পুনর্গঠনের প্রতিবাদ জানিয়ে এথেন্সের পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভ ও মিছিল হয় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকি-তে।

এছাড়া সংসদে প্যাকেজটি পাশ হবার ভোটাভুটির আগে, এথেন্সে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পেট্রোল বোমা ছুঁড়ে মেরেছে। জবাবে বিক্ষোভকারীদের দিকেও টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।

দেশটির ট্রেড ইউনিয়নগুলো বলছে, কৃচ্ছতা নীতির ভেতর দিয়ে আরেক দফা যাওয়া গ্রিসের পক্ষে প্রায় অসম্ভব।

দেশটির পাসক পার্টির নেতা ফোফি গেনিমাটা, এই নীতির ব্যাপক সমালোচনা করেছেন।

ফোফি গেনিমাটা বলেছেন, “এই বিল কিছুতেই একটি রেডিকেল রিফর্ম নয়। বরং অবসর ভাতার যে সিস্টেমটি আছে সেটিকে পুরোপুরি ধ্বংস করার একটি ব্যবস্থা এটি”।

সংসদে পাশ হওয়া বিশেষ প্যাকেজের বিপক্ষে দেশটিতে তিন দিনের সাধারণ ধর্মঘট চলছে। কর্মসূচিতে গ্রিসের জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। গণপরিবহন, সরকারি অফিস-আদালত ও গণমাধ্যমও কার্যত অচল হয়ে পড়েছে।

এদিকে সোমবার ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে। ইউরোজোনে নতুন যে সংকট মাথা তুলতে যাচ্ছে তার সমাধানের পথ খুঁজে বের করতেই অর্থমন্ত্রীদের এই বৈঠক।

ইতিমধ্যে গ্রিসকে অর্থনৈতিক বেহাল দশা থেকে টেনে তুলতে যে বেইলআউট প্রকল্প নেয়া হয় সেই অর্থের পরিমাণ প্রায় ৫ বিলিয়ন ইউরো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা