,

জামিন পেলেন মির্জা ফখরুল

mirza_fakhrul_12320_1462771990নিউজ ডেস্ক : রাজধানীর পল্টন থানার একটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীনের মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে মির্জা ফখরুল। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।এ মামলায় হাইকোর্টের জামিনে ছিলেন মির্জা ফখরুল।

গত ০৩ মে মামলাটিতে দণ্ডবিধি ও বিষ্ফোরক আইনে পৃথক পৃথকভাবে দু’টি চার্জশিট আদালতে দাখিল করেছে পল্টন থানা পুলিশ। ফলে আইন অনুসারে সোমবার সকালে নতুন করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন তিনি। পরে নাশকতার এক মামলায় তিনি জামিন পান।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর নাশকতা ও বোমা বিষ্ফোরণের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল। বিএনপির হরতাল-অবরোধ চলাকালে আগেরদিন পল্টনে গাড়ি ভাঙচুর ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে মামলাটি (নং: ৪৬(১২/১৪) করে পল্টন থানা পুলিশ।

গত ০৩ মে বিকালে সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই তবিবুর রহমান দণ্ডবিধি ও বিষ্ফোরক আইনে পৃথক পৃথকভাবে চার্জশিট দু’টি দাখিল করেন।

চার্জশিটে মির্জা ফখরুল ইসলাম ছাড়াও রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহ আমান, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপির ৪৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা