,

ফিলিপাইনে ভোটের আগে নিহত ৭

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের সাধারণ নির্বাচনে সোমবার সকালে ভোট শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে গুলি করে সাতজনকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হত্যার কারণ জানা যায়নি। তবে দেশটিতেিএর আগেও নির্বাচনী প্রচারণা চলাকালে সহিংসতায় ১৫ জন নিহত হয়েছিল। এছাড়া গত শনিবার দেশের দক্ষিণাঞ্চলে এক মেয়র প্রার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

2016_05_09_09_24_32_AwQtmxeGOxL9YR1qBxGV87onSunm6Z_original

স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় ভোট শুরুর কিছুক্ষণ আগে রাজধানী ম্যানিলা সংলগ্ন রোসারিও এলাকায় ওই হত্যার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা বন্দুকধারীরা একটি জিপ ও দুটি মোটর সাইকেল আরোহীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই সাতজন নিহত হন। তবে এ হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওই হত্যাগুলো হয়েছে ফিলিপাইনের কাভিটে প্রদেশে, নির্বাচনী কর্মকর্তারা যাকে সবচাইতে ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্ণিত করেছেন। তবে অবাধ ও ভীতিমুক্ত পরিবেশে ভোটদান নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলো কড়া নিরাপত্তা আরোপ করেছে সরকার। দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে ১ লাখের বেশি পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা