,

ত্বকের রোদে পোড়া দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়…

 

 

লাইফস্টাইল ডেস্ক : আমরা জানি, সানস্ক্রিন রোদ থেকে ত্বক বাঁচায়। কিন্তু এরই মধ্যে আপনার ত্বক যদি রোদে পুড়ে যায় তাহলে ঘরোয়া উপায়ে তৈরি প্যাক ব্যবহার করতে পারেন। যা রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ করবে। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। টাইমস অব ইন্ডিয়ায় রোদে পোড়া দাগ দূর করতে পাঁচটি প্যাকের তালিকা প্রকাশ করা হয়েছে।

skin-1-700x336

আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন-

গমের প্যাক
৩০ গ্রাম গমের গুঁড়োর সঙ্গে ২০ গ্রাম পোস্তাদানার গুঁড়ো ও কয়েকফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কিসমিসের প্যাক
১০ গ্রাম কিসমিস ৫০ মিলিলিটার চায়ের পানির মধ্যে ২ ঘণ্টা সেদ্ধ করুন। এবার এই কিসমিস বেটে ঘন মিশ্রণ তৈরি করুন। এর সঙ্গে এক চা চামচ পাঁকা পেঁপে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
কমলার প্যাক
এক চা চামচ কমলার খোসা বাটার সঙ্গে এক চা চামচ টকদই, এক চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ চন্দনের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরার প্যাক
দুই চা চামচ অ্যালোভেরার রসের সঙ্গে তিন চা চামচ টমেটোর রস, এক চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ চন্দনের গুঁড়ো মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। মুখের ওপর তুলায় করে ঠান্ডা দুধ লাগান। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আলুর প্যাক
এক চা চামচ আলুর রসের সঙ্গে এক চা চামচ টমেটোর রস ও দুই চা চামচ ময়দা মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট