,

রাজধানীতে ‘শ্বশুরের হাতে জামাই’ খুন

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় শ্বশুরের বটির কোপে আহত জামাই বাবু (৩৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল দিবাগত রাতে তিনি মারা যান।

download

মৃত ব্যক্তির বড় ভাই মামুন জানান, বাবু পেশায় একজন বাস চালক ছিলেন। তার বাসা যাত্রবাড়ী পুনম সিনেমা হলের পাশে। সাত বছর আগে একই এলাকার বাবুল মিয়ার মেয়ে লাভলীর সঙ্গে বিয়ে হয় তার। বেশ কিছুদিন আগে তার স্ত্রী লাভলী রাগ করে বাপের বাড়ি চলে যায়। রবিবার দুপুরে লাভলীকে বাপের বাড়ি থেকে আনতে গেলে বাবুর সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্বশুর বাবুল মিয়া তার বুকে বটি দিয়ে কোপ দেয়। এরপর গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢামেকে আনা হয়। রাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা