,

মুস্তাফিজ গ্রেট বোলার : শিখর ধাওয়ান

 

স্পোর্টস ডেস্ক :মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে সতীর্থ শিখর ধাওয়ানের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।গতকাল রোববার হায়দরাবাদ ৮৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে। এদিন মুস্তাফিজ তিন ওভার বল করে ১৬ রান দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট। চতুর্থ ওভারটি করার সুযোগই পাননি তিনি। এর মধ্যেই মুম্বাইয়ের ইনিংস ৯২ রানের গুটিয়ে যায়। হায়দরাবাদের ১৭৭ রানের জবাবে ৮৫ রানে হেরে যায় মুম্বাই।

18dhawan1

 

শিখর ধাওয়ান বলেন, ‘মুস্তাফিজ একজন গ্রেট বোলার। তাঁর ক্রিকেট সেন্স ভালো। মুস্তাফিজ দারুণ মেধাবী বোলার। শুরুর দিন থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট বড় প্রভাব ফেলেছেন এবং এটা অব্যাহত রেখেছেন। আপনারা তাঁর স্লোয়ার, ইয়র্কার ডেলিভারি দেখেন, সেগুলো দারুণ কোয়ালিটির। তিনি সব ধরনের ডেলিভারি দিতে পারেন।’

 

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দলের নবম ম্যাচে শুধু প্রথম ওভারেই নয়, পরপর তিন ওভারে তিন উইকেট তুলে নিয়েছেন হালের এই বোলিং সেনসেশন।আইপিএলের নয় ম্যাচে ১৩ উইকেট নিয়ে সেরা উইকেট সংগ্রাহকদের মধ্যে দ্বিতীয় স্থানে মুস্তাফিজ। মুম্বাইয়ের পেসার মিচেল ম্যাকক্লেনাগান ১৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন।এই জয়ে হায়দরাবাদ নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠে গেছে। সমান পয়েন্ট নিয়ে তাদের পরই রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট লায়ন্স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা