,

পারমাণবিক অস্ত্রের ব্যবহার সীমিতের ঘোষণা উ. কোরিয়ার

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, সার্বভৌমত্বের ওপর আঘাত না এলে তার দেশ পারমাণবিক বোমা ব্যবহার করবে না। রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে তিনি এ কথা বলেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

2015_07_07_06_05_24_CLHLv4tE0gFy9U2RVif5bNowOVW8Xo_original

২০০৬ সালে প্রথমবার পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এর পর থেকে দেশটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ওপর পারমাণবিক বোমা হামলার অব্যাহত হুমকি দিয়ে আসছে।

দলের কংগ্রেসে কিম জং উন বলেছেন, আগে যেসব দেশের সঙ্গে বৈরী সম্পর্ক ছিল, তিনি সেসব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করছেন। পারস্পরিক সমঝোতা ও আস্থার সম্পর্ক তৈরি করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরো আলোচনার প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে কিম বলেছেন, ‘দায়িত্বশীল পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে কোনো পারমাণবিক অস্ত্রধারী আগ্রাসী দেশ কর্তৃক আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত না আসা পর্যন্ত এ অস্ত্র আমরা ব্যবহার করব না।’

তিনি বলেন, তার সরকার ‘যেসব দেশ উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং এর প্রতি বন্ধুত্বপূর্ণ, যদিও অতীতে তারা এ দেশের প্রতি শত্রুতা করেছে, তাদের সঙ্গে সম্পর্কের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা