,

জনশক্তি রপ্তানিতে নতুন চিন্তা

1426926729সৈয়দ ইশতিয়াক রেজা : আমাদের অর্থনীতিতে বরাবরই প্রবাসি আয় বড় ভূমিকা রেখে চলেছে। জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সউদি আরবে যারা এখন কাজ করছেন তারা কাজ হারাতে পারেন বলে আশংকা করা হচ্ছে।

সউদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন তাতে তিনি বলছেন এখন থেকে অনেক কাজ তার দেশের নাগরিকদেরই করতে হবে সেগুলো এখন  বিদেশি শ্রমিকরা করছে। যদি তাই হয় তাহলে আমাদের চিন্তার কারণ আছে।

ইতোমধ্যে সরকারি ও ব্যক্তিখাতের কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে যেখানে যেখানে সম্ভব বিদেশি শ্রমিকের বদলে সউদি নাগরিকদের নিয়োগ দিতে। ধারণা করা হচ্ছে একই ধরণের নীতি অনুসরণ করবে উপসাগরীয় অন্যান্য দেশগুলো।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের জনশক্তি রপ্তানি কওশলে যে পরিবর্তন প্রয়োজন তা বলাই বাহুল্য। সস্তা শ্রমিক পাঠানোর দিন শেষ। এখন নজর দিতে হবে নতুন বাজার, নতুন ধরণের কাজের প্রতি। দক্ষ শ্রমিক। প্রযুক্তিনির্ভর কাজের জন্য।

অল্প শ্রমিক গেলেও উপার্জন বেশি হবে এমন জনশক্তি পাঠানোর দিকে জোর দিতে হবে। এসএসসি ও এইচএসসি পাশ তরুণ তরুণীদের শুধু বিবিএ, এমবিএ না পড়িয়ে  কারিগরি বিদ্যার ব্যবস্থা করতে হবে।
মনে রাখতে হবে সনাতনী বাজার আর থাকছেনা।

সৈয়দ ইশতিয়াক রেজা, পরিচালক বার্তা, একাত্তর টেলিভিশন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা