,

অনিবন্ধিত বন্ধ সিম কিনতে হবে নতুন করে

index_126969৩১ মের  পর অনিবনন্ধিত সিমকার্ড বন্ধের জন্য মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।রোববারই অপারেটরদের এ নির্দেশনা পাঠানো হয়।এ ছাড়া বিটিআরসির দায়িত্বপ্রাপ্ত একজন মহাপরিচালকের সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের বৈঠকে ৩১ মের পর অনিবন্ধিত সিমকার্ড নতুন করে চালুর করার পদ্ধতিও চূড়ান্ত করা হয়।
সূত্র জানায়, ৩১ মের পর যেসব সিমকার্ড অনিবনন্ধিত থাকবে সেগুলো বন্ধ হয়ে যাবে। এরপর এগুলো আবারও চালু করতে চাইলে সংশ্লিষ্ট গ্রাহককে বায়োমিট্রেক পদ্ধতির মাধ্যমে তা কিনে নিতে হবে। এক্ষেত্রে সিমকার্ডের নির্ধারিত মূল্যের সঙ্গে একশ’ টাকার সিমট্যাক্সও দিতে হবে। বন্ধ হয়ে যাওয়া সিমকার্ড কোন গ্রাহক নতুন করে না কিনলে পূর্বের নিয়ম অনুযায়ী ১৮ মাস পর সেই নম্বর নতুন গ্রাহকের কাছে বিক্রি করতে পারবে অপারেটররা।

এ দিকে আজ বিকেলে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কমিশন বৈঠকে রবি ও এয়ারটেল একীভূত হওয়ার ক্ষেত্রে ৫০০ কোটি টাকার ফি চূড়ান্ত করে একটি সুপারিশ সরকারের উচ্চ পর্যায়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষ কমিশন বৈঠক সম্পর্কে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ বলেন, কমিশন বৈঠকে রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার ক্ষেত্রে ফি আরোপের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এটি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে। তবে ফির অংক নির্ধারণের বিষয়ে কিছু জানাতে চাননি তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে