,

জ্বলে উঠলেন সাকিবও : ৪১ বলে ৬৩ রান

shakib স্পোর্টস ডেস্ক : আইপিএলের এবারের আসরে বল হাতে কিছুটা সাফল্য পেলেও ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন এ সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ইনিংসে করতে পেরেছিলেন মাত্র ২০ রান।
অবশেষে মুস্তাফিজের মতো আজ বাঁ-হাতি সাকিবও গুজরাট লায়নের বিপক্ষে রানখরা কাটাতে পেরেছেন। দলের দুঃসময়ে খেলেছেন ৪৯ বলে ৬৬ রানের দারুণ এক ইনিংস। শুরুতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও সাকিবের ব্যাটে ভর করে কলকাতা নাইট রাইডার্সের স্কোরবোর্ডে জমা হয়েছে ১৫৮ রান।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ২৪ রান সংগ্রহ করতেই কলকাতা হারিয়েছিল চার চারটি উইকেট। একে একে সাজঘরে ফেরেন গৌতম গম্ভীর, মণীষ পা-ে, রবিন উথাপ্পা ও সূর্যকুমার যাদব। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে শক্তভাবে দলের হাল ধরেছিলেন সাকিব। পঞ্চম উইকেটে ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে তিনি গড়েছেন ১৩৪ রানের দারুণ জুটি।
শুরুটা ধীরগতিতে করলেও শেষপর্যায়ে গুজরাটের বোলারদের ভালোই ভুগিয়েছেন সাকিব। ৬৬ রানের ইনিংসটি খেলার পথে মেরেছেন চারটি চার ও চারটি ছয়। কলকাতার পক্ষে এটা ছিল সর্বোচ্চ রানের ইনিংস। ৪১ বলে ৬৩ রানের ইনিংস এসেছে পাঠানের ব্যাট থেকে।
এর আগে আইপিএলে রানখরায় ভুগতে থাকায় পুরোনো গুরু সালাউদ্দিনের শরণাপন্ন হয়েছিলেন সাকিব। গোপনে ঢাকায় এসে অনুশীলনও করে গেছেন দু’দিন। আর তার সুফলটাও দারুণভাবে পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গুজরাটের বিপক্ষে ৬৬ রানের ইনিংসটি খেলার পথে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন সাকিব। সপ্তম ওভারে থার্ড ম্যানে সাকিবের ক্যাচ ফেলেছিলেন প্রাভিন টাম্বে। সেই সুযোগটা কাজে লাগাতে কোনো ভুল হয়নি সাকিবের।Ñএনটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা