,

আবারও রাবির শিক্ষককে হত্যার হুমকি

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার রেশ কাটতে না কাটতে এবার এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।এ ঘটনায় নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন শিক্ষক মাহবুব আলম প্রদীপ। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

RU
রোববার বেলা পৌনে ৩টায় তার ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মাহবুব আলম বলেন, ‘অজ্ঞাতনামা +৮১৭৭৪৭৯ নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসলে রিসিভ করে হ্যালো বলার পর ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘তোর জীবন শেষ, অনেক বেড়ে গেছিস, ওয়েট কর। এরপর কে বলছেন জানতে চাইলে আবারও একই কথা বলে। এরপর আর কোনো কথা না বলে ৪৫ সেকেন্ড পর ফোন কেটে দেয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি ওই শিক্ষককে থানায় জিডি করতে বলেছি। পুলিশকেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘সন্ধ্যার দিকে থানায় এসে উনি জিডি করে গেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ অন্তত ৪০ জন শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ রাজশাহীর ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে নাটোর প্রেসক্লাবে চিঠি পাঠায় ইসলামি লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) নামের একটি সংগঠন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা