,

বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ায় ৪ কোটি টাকা ক্ষতিপুরণ কেন নয়: হাইকোর্ট

 

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের উত্তর ধর্মপাশা উপজেলায় মধ্যনগরে বিদ্যুৎ স্পৃষ্টে চারজনের মৃত্যুর ঘটনায় দায়ীদেরকে ৪ কোটি টাকা কেন ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিবাদীদের দায়িত্ব পালনের নিষ্কিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে তাও জানতে চেয়েছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব, পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, সুনামগঞ্জের ডিসি, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ জোনের ব্যবস্থাপনা পরিচালক ও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

1458583682
এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত।তাকে সহযোগিতা করেন মুনতাসির মাহমুদ রহমান, সুদ্বীপ্ত অর্জুন ও সৈয়দ ফজলে হাই।
পরে আদালত থেকে বেরিয়ে এই আইনজীবী বলেন, গত ২৬ এপ্রিল সুনামগঞ্জের উত্তর ধর্মপাশা উপজেলায় মধ্যনগর থানা চামারদানী ইউনিয়ননে রামদিঘা গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রঞ্জিত সরকার (৪৫), স্ত্রী রীতা সরকার (৩৫), পাশের ভাতিজি সোনালী সরকার (১০) ও রঞ্জিত সরকারের বাবা জগদীস সরকার (৭০) মারা যান।

 
মধ্যনগর থানার ভার প্রাপ্ত (ওসি)কর্মকর্তা মাজহারুল হক বলেন, বাড়ির উঠানে বসে বাড়ির মালিক রঞ্জিত সরকারসহ এক পরিবারের চারজন মুড়ি খাচ্ছিলেন। এ সময় হঠাৎ উঠানের উপরে থাকা বিদ্যুতের তার ছিড়ে তাদের গায়ের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ময়না তদন্তছাড়াই তাদেরকে দাহ করা হয়।
জানা যায়, ঘটনার মাত্র ১ মাস আগে ওই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় ২৭ এপ্রিল দৈনিক প্রথম আলোসহ একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ সংযোগে ত্রুটি ও অনিয়ম থাকার কারণেই এই দূর্ঘটনা ঘটে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে গত ০২ মে অ্যাডভোকেট চঞ্চল বিশ্বাস হাইকোর্টে রিট দায়ের করেন।
রিট আবেদনে বিদ্যুৎ সংযোগে অনিয়ম,ত্রুটি ও মানুষের জীবন রক্ষায় ব্যর্থতার কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না’ এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা