,

বাজারে ১২ কোম্পানির ‘মিল্কভিটার দুধ’

 

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশে মিল্কভিটা দুধ শুধু সরকারের নিয়ন্ত্রণাধীন একটি মাত্র প্রতিষ্ঠানই তৈরি ও বাজারজাত করে থাকে। অথচ বাজারে এখন ১২টি কোম্পানির মিল্কভিটার দুধ পাওয়া যায়।আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

 

photo-1462714901

মশিউর রহমান রাঙ্গা বলেন, মিল্কভিটার নাম ভাঙিয়ে বাজারজাতকারী এসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। শিগগির এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রতিমন্ত্রী বলেন, আফতাব, ডেইরি ফ্রেশ, ঢাকা প্রাইম, মিল্ক ফ্রেশ, আল্ট্রা মিল্ক, রিয়াল মিল্ক ও পিউরা মিল্কের প্যাকেট দেখতে মিল্কভিটার মোড়কের মতোই। মোড়কের আকার, আয়তন ছাড়াও এতে রঙের ব্যবহারও একই ধরনের। মিল্কভিটার গ্রাহকরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। এতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটাও ক্ষতির মুখে পড়ছে।

 

 

সংবাদ সম্মেলনে মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেন, ‘আমরা লাভের উদ্দেশ্য দুধ সরবরাহ করছি না। আমরা জনগণের পুষ্টি চাহিদা পূরণ করার লক্ষ্যেই দুধ প্রস্তুত ও সরবরাহ করছি।’

চেয়ারম্যান বলেন, ‘মিল্কভিটার নকলকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এখন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করব।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ