,

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে থাকা না থাকা নিয়ে আলোচনা হবে।আগামীকাল সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানান।

khaleda-zia_8879_116955

 

শামীম জানান, নির্বাচনের পরিবেশ যেভাবে খারাপের দিকে যাচ্ছে। পরবর্তী দুই দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থাকবে না, বয়কট করবে এ নিয়ে পর্যালোচনা হবে বৈঠকে। এর পাশাপাশি বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হবে।গত শনিবার আগের তিন দফা নির্বাচনের মতো চতুর্থ ধাপের ইউপি নির্বাচনেও অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ করেছে বিএনপি। গতকাল শনিবার ভোট সম্পন্ন হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, আগের তিন ধাপের চেয়ে চতুর্থ ধাপের নির্বাচনের পরিবেশ বেশি খারাপ ছিল। পরবর্তী ধাপগুলোতে বিএনপি অংশ নেবে কি নেবে না সে ব্যাপারে দলের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন।

 

গত মাসের প্রথম সপ্তাহে খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতা ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে নির্বাচনে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

খালেদা জিয়ার ঘনিষ্ট এক নেতা জানান, বৈঠকে খালেদা জিয়া দলের নীতি নির্ধারকদের সঙ্গে পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটির (এনইসি) গঠন এবং কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা