,

আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

22_112182ফেনী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ফেনীর সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন পারভেজ (২০) নামে এক যুবক খুন হয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পারেভেজ উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্র জানা গেছে, ২০১৪ সালে পরিবারের হাল ধরতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় পারভেজ। সেখানে ব্লুফল্টিম শহরে সুপার শপের মালিক।

একই এলাকার বাসিন্দা আফ্রিকার প্রবাসী আবুল বশর জানান, গত কিছুদিন ধরে একদল দুর্বৃত্ত তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দুর্বৃত্তরা দোকানে হানা দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে পারভেজ গুলিবিদ্ধ হলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পারভেজের মৃত্যুতে ওই এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তার লাশ দেশে পাঠানোর জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান। নিহত পারভেজ ৩ ভাই, ৩ বোনের মধ্যে সবার ছোট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা