,

মাথায় হেলমেট পরলে কি চুল পড়ে যায়?

photo-1462698087নিউজ ডেস্ক : মোটরবাইক চালালে নিজের জীবনরক্ষার্থে হেলমেট পরা খুবই জরুরি। কিন্তু অনেকেই মাথায় হেলমেট পরতে চান না। কারণ, হেলমেট পরলে নাকি মাথার চুল পড়ে যায়। কথাটা একেবারে মিথ্যা নয়। দীর্ঘ সময় মাথায় হেলমেট পরে থাকলে ধীরে ধীরে চুল পড়তে শুরু করে। কারণ, হেলমেট পরলে মাথা গরম হয়ে যায় এবং ঘামতে শুরু করে। গরম আর আর্দ্রতা মাথার তালুর সংক্রমণের প্রধান কারণ। আর হেলমেট পরার কারণে দুটি একসঙ্গে ঘটে। এর ফলে চুল পড়তে শুরু করে। কিন্তু তাই বলে হেলমেট পরা ছেড়ে দেবেন? ভুলেও এই কাজ করবেন না। কারণ, চুলের থেকে জীবন অনেক বড়। তবে সঠিক যত্ন নিলে চুল পড়া সমস্যার সমাধান সম্ভব।

হেলমেট পরেও কীভাবে চুল সুস্থ রাখবেন, সে সম্বন্ধে চারটি পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটে।

১. হেলমেট পরার আগে মাথায় পাতলা স্কার্ফ পেঁচিয়ে নিতে পারেন। এতে গরম কম লাগবে। তবে খুব শক্ত করে বাঁধবেন না। এতে রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে। আর সপ্তাহে অন্তত দুদিন স্কার্ফটি ধোয়ার চেষ্টা করুন। না হলে ময়লা স্কার্ফের কারণে মাথার তালুতে সংক্রমণ হতে পারে।

২. একজনের হেলমেট আরেকজন ব্যবহার না করাই ভালো। কারণ, সবার ত্বক এক নয়। আর মাথার সংক্রমণ এভাবেই ছড়ায়। স্কার্ফ তো ভুলেও ব্যবহার করবেন না। এবং মাথায় কোনোরকম সংক্রমণ থাকলে সুস্থ না হওয়া পর্যন্ত হেলমেট না পরাই ভালো।

৩. চার টেবিল চামচ আদার রস তুলার বল দিয়ে মাথার তালুতে ভালো করে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুরুতে প্রতি সপ্তাহে অন্তত দুবার এই রস মাথায় লাগান। দুই সপ্তাহ পর সপ্তাহে একবার এই রস মাথার তালুতে ব্যবহার করুন। দেখবেন, চুল পড়া অনেকটা কমে যাবে।

৪. এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরার রস মিশিয়ে মাথার তালুতে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। যাঁরা নিয়মিত মাথায় হেলমেট পরেন, তাঁরা সপ্তাহে অন্তত একদিন মাথায় এই প্যাক ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে