বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোটবেলায় জেদি ছিলেন শাবনূর, বললেন মা

photo-1462687776বিনোদন প্রতিবেদক : মায়ের কাছে সন্তান সব সময়ই আদরের আর স্নেহের। সন্তান যত বড়ই হোক না কেন, সম্পর্ক থেকে যায় অকৃত্রিম। সন্তান যদি বড় তারকাও হয়ে যায়, তাতে ছেদ পড়ে না সেই সম্পর্কে। আজ বিশ্ব মা দিবসে আপনাদের জানাচ্ছি ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূরের মা আমিনা খানম কী ভাবেন, তাঁর এই তারকা সন্তানকে নিয়ে।

প্রথমে শাবনূরের ছোটবেলা নিয়ে কথা বলেন আমিনা খানম। তিনি বলেন, ‘অনেক শান্ত ছিল নূপুর (শাবনূর)। আমার বাসায় কোনো মেহমান এলে বুঝতেই পারত না যে কোনো বাচ্চা আছে ঘরে। কিন্তু প্রচণ্ড জেদি ছিল সে। যখন যেটা বলবে, সেটাই করবে। এখনো সে অনেক জেদি, কিন্তু মনটা অনেক ভালো। শুধু সে নয়, আমার তিন সন্তানের সবাই অনেক শান্ত প্রকৃতির।’

আমিনা খানম আরো বলেন, ‘আমাকে সে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে কোথাও গেলে কিছু খেলে সে আমার জন্য নিয়ে আসত। এটা সে এখনো করে। আর মা দিবসে সে আমার সঙ্গে সময় কাটায়। রাতে কেক কাটা থেকে শুরু করে পুরোটা দিন আমাকে আনন্দে রাখতে চায়। অবশ্য আমার সব সন্তানই আমাকে উইশ করে, তার মধ্যে শাবনূর একটু বেশি। ও ছোটবেলা থেকেই আমাকে একটু বেশি ভালোবাসে। অবশ্য ওদের তিনজনের মধ্যে নূপুরের প্রতি ভালোবাসাটা আমার একটু বেশি। আমার মনে হয়, শাবনূর পরিবারের বড় সন্তান, যে কারণে তার প্রতি ভালোবাসাটা বেশি। এটা বোধ হয় সব মায়ের বেলায় হয়, বড় সন্তানের প্রতি বেশি ভালোবাসা থাকে।’

এখন শাবনূরও মা হয়েছেন। মা হিসেবে শাবনূরকে মূল্যায়ন করলেন আমিনা খানম। বললেন, ‘মা হিসেবে শাবনূর অসাধারণ। কারণ, সন্তান হওয়ার পর সন্তানই তার পৃথিবী। সব ধরনের দেখাশোনা সে নিজে থেকেই করে। আমি তার কাছে জানতে চেয়েছিলাম, মা, তুই এত কিছু শিখলি কার কাছে? সে বলে, আরে ঝুমুরের (শাবনূরের বোন) বাচ্চা আগে হয়েছে না? আমি তার কাছ থেকেই সব শিখেছি। শাবনূর যে শুধু তার বাচ্চাই লালনপালন করে, তা নয়। ছোট বোন ঝুমুরের সন্তানকেও সে নিজে দুধ বানিয়ে খাওয়ায়। নিজের সন্তানের জন্যই তো চলচ্চিত্র ছেড়ে দিয়েছিল শাবনূর। অনেক ছবির অফার আসে, সবাইকে সে ফিরিয়ে দেয়। কেন কাজ করছে না—জানতে চাইলে সে বলে, সন্তান বড় না হলে কোনো কাজের সঙ্গে সে যুক্ত হবে না। সন্তান মানুষ করাই তার কাছে এখন বড় কাজ।’

শাবনূরের অজস্র ভক্ত থাকার বিষয়ে আমিনা খানম বলেন, ‘প্রত্যেক মায়েরই একটা চাওয়া, তার সন্তান যেন ভালো কিছু করতে পারে। কাজে যেন সাফল্য পায়। আমার মেয়ে চলচ্চিত্রে কাজ করে। সেখানে সে ভালো একটা অবস্থান তৈরি করতে পেরেছে, এটা নিয়ে আমি গর্ববোধ করি। যেখানেই যাই‌ শাবনূরের মা হিসেবে আলাদা কদর পাই। বিষয়টি আমার ভালো লাগে।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান