,

তিন হাজার কর্মীকে স্পেন ঘোরাল চীনা প্রতিষ্ঠান

photo-1462697677নিউজ ডেস্ক : চীনের তিয়েনস গ্রুপ এর তিন হাজার কর্মীকে মাদ্রিদ ভ্রমণের ব্যবস্থা করেছে। গত শুক্রবার এই কর্মীরা স্পেনের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন। আর প্রণোদনা হিসেবে প্রতিষ্ঠানের শীর্ষ বিক্রয় প্রতিনিধিদের এই ভ্রমণের পুরো খরচই বহন করেছে চীনা প্রতিষ্ঠান।

এনডিটিভি জানিয়েছে, চীনা প্রতিষ্ঠান তিয়েনস গ্রুপের কর্মীরা সবাই একই পোশাক নীল টি-শার্ট পরে একসঙ্গে স্পেনের মাদ্রিদ ঘোরেন। সম্পূর্ণ প্রতিষ্ঠানের খরচে তাঁরা ষাঁড়ের লড়াই দেখেন। আরো ঘুরে দেখেন ঐতিহাসিক রাজা ষষ্ঠ ফিলিপের প্রাসাদ। পরে তাঁদের জন্য ছিল ঐতিহ্যবাহী স্প্যানিশ খাবারের আয়োজন।

তিয়েনস গ্রুপের কর্মীদের জন্য স্পেনের একটি পার্কে খাওয়ার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন তিয়েনস গ্রুপের চেয়ারম্যান লি জিনউয়ান।

লি জিনউয়ানের ছেলে লি জহংমিন বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ স্পেন তাঁদের প্রিয় একটি স্থান। এ কারণেই এবারের ভ্রমণের জন্য এটি বেছে নেওয়া হয়েছে।

তিন হাজার মানুষের স্পেন ভ্রমণের আয়োজক প্রতিষ্ঠান ইউ ট্যুরের সহব্যবস্থাপক ঝাং জিলাই বলেন, স্বাস্থ্যবিষয়ক পণ্য বিক্রি করেই প্রতিবছর ৮০ লাখ মার্কিন ডলার আয় করে তিয়েনস গ্রুপ।

ইউরোপে কর্মীদের ভ্রমণে নিয়ে গেছে তিয়েনস গ্রুপ। গত বছর প্রতিষ্ঠানটি এর ছয় হাজার ৪০০ কর্মীকে ফ্রান্স ঘোরানোর ব্যবস্থা করে। জানা গেছে, আগামী বছর কর্মীদের জন্য আরো দীর্ঘ ভ্রমণের ব্যবস্থা করবে তিয়েনস গ্রুপ। তবে ভ্রমণের স্থান কোথায় হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা