বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত, আহত ৭৩

photo-1462698813আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের গজনি প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৩ জন। স্থানীয় সময় আজ রোববার প্রদেশের মুকার জেলায় জ্বালানি বহনকারী একটি ট্যাঙ্কার ও দুটি যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।

আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষের পরপরই যানবাহনগুলোতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় আহতদের গজনির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের অপর সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, দুর্ঘটনার পর সড়ক বন্ধ হয়ে গেলে কাবুল ও কান্দাহার সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পূর্ব গজনি প্রশাসনের মুখপাত্র জাবেদ সালানজি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টকে বলেন, বাস দুটিতে ১২৫ জন যাত্রী ছিলেন। জাবেদ সালানজি আরো বলেন, হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে অধিকাংশের অবস্থায়ই গুরুতর। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রদেশের ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মাদুল্লাহ আহমদি দাবি করেন, বেপরোয়া যান চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

আফগানিস্তানের দুর্বল ট্রাফিক ব্যবস্থায় দুর্ঘটনা নিত্যনৈমিক ঘটনা। তবে এর আগে বড় দুর্ঘটনাটি ঘটেছিল ২০১২ সালে। জ্বালানি বহনকারী ট্যাঙ্কার ও যাত্রীবাহী বাসের মধ্যকার ওই সংঘর্ষেও কমপক্ষে অর্ধশতাধিক নিহত হন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান