,

রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা

3স্পোর্টস ডেস্ক : হারলে চলবে না, ড্র করলেও তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে! এমনই এক কঠিন সমীকরণ নিয়ে আজ রোবাবার রাতে মাঠে নামেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ এস্পানিওল। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল স্বাগত জানাবে শক্তিশালী ভ্যালেন্সিয়াকে। একই রাতে শিরোপাপ্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ খেলতে যাবে লেভান্তের মাঠে। তিনটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

লা লিগার পয়েন্ট টেবিলে একে অপরের গা ঘেঁষে রয়েছে রিয়াল-বার্সা-অ্যাটলেটিকো। স্প্যানিশ তিন ‘ঘোড়া’ই খেলে ফেলেছে ৩৬টি করে ম্যাচ। এমতাবস্থায় শীর্ষে রয়েছে বার্সা। কাতালান দলটির ভাণ্ডারে জমা আছে ৮৫ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো। তিনে থাকা রিয়াল অবশ্য এক পয়েন্টে পিছিয়ে রয়েছে।

কিছুদিন আগে খানিকটা ছন্দ পতন ঘটেছিল বার্সার। এরপর ঘুরে দাঁড়িয়েছে তারা। লিওনেল মেসি, লুইস সুয়ারেস এবং নেইমারও ফর্মে ফিরেছেন। তাদের নিয়ে গড়া আক্রমণত্রয়ীকে আজ এস্পানিওলের বিপক্ষে জ্বলে উঠতে হবে। নইলে বিপদ আছে। এর আগের তিন ম্যাচে জয় পেয়েছে বার্সা। শিরোপা ধরে রাখতে চান দলটির তারকা ফুটবলার ডেভিড আলবা। বলেন, ‘এস্পানিওলের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চেষ্টা করব। কেননা লিগ জয়ের জন্য শেষ দুটি ম্যাচ জিততেই হবে আমাদের!’

অপরদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সাবধানে পা ফেলার ইঙ্গিত দিয়ে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, ‘শেষ দুটি ম্যাচ জিততে হবে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটা তো বেশ কঠিন মনে হচ্ছে! আমরা এক পয়েন্টে পিছিয়ে রয়েছি। তবে ছেলেদের প্রতি বিশ্বাস আছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা