,

মাঠে নামছে সাকিব-মুস্তাফিজের দল

sakib_mustafizস্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল’র এবারের আসর নিয়ে টাইগারপ্রেমীদের আগ্রহ ও উত্তেজনা একটু বেশিই। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান খেলছেন বলেই এই আগ্রহ।

রোববার ভিন্ন ম্যাচে মাঠে নামছে সাকিব-মুস্তাফিজের দল। আগে খেলতে নামবে মুস্তাফিজের হায়দরাবাদ। তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

ইডেন গার্ডেনে রাত সাড়ে ৮টায় সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স -কেকেআর স্বাগত জানাবে গুজরাট লায়ন্সকে।

দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি ইএসপিএন ও সনি সিক্স।

নিজেদের আগের ম্যাচে কেকেআর ও হায়দরাবাদ দু’দলই জয় পেয়েছে। মুস্তাফিজ-ভুবনেশ্বর-শিখরের অসাধারণ নৈপুণ্যে হায়দরাবাদ হারিয়েছে গুজরাটকে, ৫ উইকেটের ব্যবধানে। অপরদিকে রাসেল-উথাপ্পা-গম্ভীরের কল্যাণে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৭ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সাকিবের কেকেআর।

৯ ম্যাচ খেলে ৬টিতে জয় ও ৩টিতে পরাজয়ের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ খানের দলটি। হায়দরাবাদের অবস্থান চতুর্থ। মুস্তাফিজের দলের ভাণ্ডারে সঞ্চিত আছে ১০ পয়েন্ট। ৮ ম্যাচ খেলে হায়দরাবাদ হেরেছে ৩টিতে, আর জয় পেয়েছে বাকি ৫টিতে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গুজরাট। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। আর পঞ্চম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সমান সংখ্যক ম্যাচ খেলে দুই দলেরই সংগ্রহ ১০ পয়েন্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা