,

চতুর্থ ধাপেও বিপুল বিজয় আ’ লীগের

up-election-in-bangladesh+update_12216_1462686810নিউজ ডেস্ক : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের বিপুল বিজয় অব্যাহত রয়েছে। এ ধাপে শনিবার দেশের ৪৬ জেলার ৮৮ উপজেলার ৭০৩টি ইউনিয়ন পরিষদে ভোট হয়।

রোববার সকাল ১১টা পর্যন্ত ৬৪৩ ইউপির বেসরকারি ফল পাওয়া গেছে। এতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ৪১৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থীরা ৬৫ ইউনিয়ন পরিষদে জয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থীরা ৯টি, অন্যান্য দল ৩ ও স্বতন্ত্র প্রার্থী ১৫২ ইউনিয়ন পরিষদে জয় পেয়েছেন।

শনিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা এ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, সংঘর্ষ-সহিংসতায় প্রাণহানি এবং প্রতিপক্ষের ভোট বর্জনের ঘটনা ঘটে। নির্বাচনী সহিংসতায় কুমিল্লা, নরসিংদী ও রাজশাহীতে অন্তত ৬ জন নিহত হয়েছেন।

এদিন নির্বাচনী অনিয়মের কারণে ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। একই কারণে বেশ ক’টি ইউনিয়ন পরিষদের ফলও স্থগিত করা হয়। এছাড়া ৬৬ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির ৪২ জন, জাতীয় পার্টির ৩ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের ২১ জন।

এর আগে ২২ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপ, ৩১ মার্চ দ্বিতীয় ধাপ ও ২৩ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচনেও আওয়ামী লীগ বিপুলভাবে জয়লাভ করেছিল।যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা