,

টেন্ডুলকারের আরেক রেকর্ড এখন কোহলির

CRICKET-T20-IPL-IND-BANGALORE-PUNEস্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকার নামটির সঙ্গে ‘ব্যাটিং গড় ১০’ কোনোভাবেই যায় না। কিন্তু পরিসংখ্যানই বলছে, টি-টোয়েন্টিতে রানের সম্রাটের ব্যাটিং গড় মাত্র ১০-ই। এটি অবশ্য আন্তর্জাতিক ম্যাচে। টেন্ডুলকার খেলেছেনই একটা টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ১০ রান করে আউট হয়েছিলেন। ২০০৬ সালের ওই ম্যাচের পর আরও সাত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেললেও টেন্ডুলকার ভারতের টি-টোয়েন্টি দল থেকে সরিয়েই রেখেছিলেন নিজেকে।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও যেমন ছিলেন না। তবে ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে নিয়মিতই খেলেছেন। সেখানেও ছিল তাঁর ব্যাটে রানের বন্যা। ২০১০ আর ২০১১ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে তো একই আসরে ৫০০-এর বেশি রান করেছিলেন। টেন্ডুলকারের সেই রেকর্ডটাই ভেঙে দিলেন বিরাট কোহলি। প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলের তিনটি আসরে ৫০০-এর বেশি রান তোলা ব্যাটসম্যান এখন বেঙ্গালুরু অধিনায়ক।

এই আসরে কোহলির নামের পাশে ৫৪১ রান। ২০১৩ আইপিএলে করেছিলেন ৬৩৪, যেটি অধিনায়ক হিসেবে এক আসরে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডও। গত আইপিএলে কোহলি করেছিলেন ৫০৫। এক মৌসুমে ৫০০-এর বেশি রান তোলা বাকি দুই অধিনায়ক গৌতম গম্ভীর ও ডেভিড ওয়ার্নার। দুজনই করেছিলেন একটি আসরে।

কোহলি প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরির রেকর্ডও করলেন। দুটি করে সেঞ্চুরি আর আছে ব্রেন্ডন ম্যাককালাম, শেন ওয়াটসন, ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট ও বীরেন্দর শেবাগের। তাঁরা অবশ্য এক আসরে করতে পারেননি। এর আগে টি-টোয়েন্টিতে সেঞ্চুরিই ছিল না কোহলির, এবার যে ফর্মে আছেন, কে জানে, সামনের ম্যাচগুলোতে আরও সেঞ্চুরি আসছে কি না। আইপিএলে মোট সেঞ্চুরির রেকর্ডটি অবশ্য এখনো বাকি সবার নাগালের বাইরে। ক্রিস গেইল করেছেন পাঁচটি সেঞ্চুরি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ