,

‘তিন বছরে ঢাকাকে বাসযোগ্য করব’

 

 

নিজস্ব প্রতিবেদক : আগামী দুই-তিন বছরের মধ্যে রাজধানী ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।তিনি বলেন, ‘আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এই শহরকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য। আগামী দুই-তিন বছরের মধ্যে শহরকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ। কনফিডেন্টলি বলছি, চেষ্টার ত্রুটি করছি না।’

HCzTbL67Mjov

শনিবার দোয়েল চত্বরের আধুনিকীকরণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘মেয়রের দায়িত্ব যখন নিয়েছি তখন বিদ্যুত বিলের জন্য সিটি করপোরেশনের লাইন কাটার জন্য লোক এসেছিল। অথচ এখন ১৮০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। আমরা গত আট মাসে যে কাজ করেছি, তা দৃষ্টান্ত হয়ে থাকবে।’অপরিকল্পিত নগরায়নের দায় নগর পরিকল্পনাবিদদেরও রয়েছে বলে মন্তব্য করেন মেয়র।

 

তিনি বলেন, নগর পরিকল্পনাবিদদের পরিকল্পনা মতোই গত ৩০ বছরে রাজধানীর উন্নয়ন করা হয়েছে। তাই অপরিকল্পিত নগরায়নের দায় তারা এড়াতে পারেন না।সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা