বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিকে হারিয়ে টিকে রইলো পাঞ্জাব

13স্পোর্টস ডেস্ক : অধিনায়ক বদলের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাবের ভাগ্যেরও বদল হতে শুরু করেছে। ডেভিড মিলারের কাছ থেকে নেতৃত্বের বাটন নেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলিউড ললনা প্রীতি জিনতার দল। সেই ধারা বজায় রেখে পাঞ্জাব শনিবার রাতে দিল্লিকে ৯ রানে হারিয়েছে।

পাঞ্জাবের ছুঁরে দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লিকে থামতে হয়েছে ১৭২ রানে। তবে দুদলের জয় পরাজয়ে পয়েন্ট টেবিলে কোন হেরফের হয়নি। দিল্লি ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে। পাঞ্জাব সবার শেষেই আছে ৬ পয়েন্ট নিয়ে। পাঞ্জাবের মতো সমান ৬ পয়েন্ট করে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসেরও।

এদিন দিল্লির শুরুটা দারুণ করে দিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। সনজু স্যামসনকে সঙ্গে নিয়ে তিনি ওপেনিং জুটিতেই তুলে ফেলেন ৭০ রান। এরমধ্যে ডি কক একাই করেন ৫২ রান, ৩০ বলে। চার মেরেছেন ছয়টি, ছক্কা মেরেছেন দুটি। ১৩.৪ ওভারে দলীয় ১২১ রানে ব্যক্তিগত ৪৯ রানে ফিরে যান স্যামসন। ৩৫ বলে খেলা তার এই ইনিংসে ছিল চারটি বাউন্ডারী ও একটি ছক্কা।

তখনও দিল্লির জয়কে দূরের বাতিঘর মনে হয়নি। কিন্তু বাকিদের ব্যর্থতায় দিল্লিকে জয়বঞ্চিত থাকতে হয়েছে। কার্লোস ব্রাফেট ৬ বলে ১২ রান করে শেষ চেষ্টা করেছিলেন। কিন্ত তিনি আউট হওয়ার পরপরই দিল্লিকে চেপে ধরে পাঞ্জাব। যেখান থেকে দলকে বের করে আনতে পারেননি ক্রিস মরিস (১৭*)

ব্যাট হাতে সফল মার্কাস স্টোনিস বল হাতেও ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। সন্দিপ শর্মা ৩৬ এবং কারিপ্পা ৩৭ রানে পেয়েছেন ১টি করে উইকেট। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দিয়েছেন মোহিত শর্মা।

এরআগে ঘরের মাঠ পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রানের পুঁজি পায় কিংস ইলেভেন পাঞ্জাব। ফিফটির দেখা পেয়েছেন মার্কাস স্টোনিস এবং ঋদ্ধিমান সাহা। স্টোনিস ৫২ করেছেন ৪৪ বলে তিন চার, দুই ছক্কায়।

ঋদ্ধিমানের ব্যাট ছিল আরও আগ্রাসী। তার ৫২ এসেছে ৩৩ বলে সাত চারের সাহায্যে। এছাড়া অধিনায়ক মুরালি বিজয় ১৬ বলে ২৫, নবম আইপিএলে এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা গ্লেন ম্যাক্সওয়েল ১১ বলে ১৬ এবং ফর্মহীনতায় নেতৃত্ব হারানো ডেভিড মিলার ৬ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন।

ক্রিস মরিস ৩০ রানে ২টি এবং জহির খান ২৫ ও মোহাম্মদ শামি ৩৪ রান দিয়ে পেয়েছেন ১টি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন স্টোনিস।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান